Home আজকের মিল্লাত গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

A+A-
Reset

 

কাজী আশরাফুল আলম গাজীপুর:

গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলীর সুরতরঙ্গ রোডে অবস্থিত গাজীপুর সেন্ট্রাল ল কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬-২০২৯ মেয়াদে তিন বছরের জন্য ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক, ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম কাজলসহ ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও সদস্যরা।

গাজীপুর মিডিয়া ক্লাবের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তারেক রহমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বশির আলম মাল।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. আবু ছালেহ মুসা ও মো. রেজাউল করিম রাজিব; সহসভাপতি মো. মশিউর রহমান ও মো. রফিকুল ইসলাম রফিক; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনসুর শেখ ও মাহবুবুর রহমান জুয়েল; সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মাসুম; সহসাংগঠনিক সম্পাদক মোঃ তৈমুর আলম অপু; কোষাধ্যক্ষ মোঃ আবু রায়হান; দপ্তর সম্পাদক আশিকুর রহমান এবং প্রচার সম্পাদক মোঃ জাফর আলী।ধর্মবিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন সরকার, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সাগর, সাংস্কৃতিক সম্পাদক কাজী মোঃ আশরাফুল আলম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আল হাতেম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জিয়াউল রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন দায়িত্ব পেয়েছেন। সিনিয়র মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সৈয়দা রোকসানা পারভীন রুবি নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ সোহেল চৌধুরী, মোঃ মাহাবুব আলম রবিন, মোঃ জাহিদ হাসান, মোঃ মাসুম মিয়া, মোঃ হাসান মিয়া, মোঃ সাইফুল আকতার ও মোঃ পাপেল মিয়া।

গাজীপুর মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ।

শপথ ও পরিচিতি সভায় গাজীপুর অঞ্চলের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা রক্ষা এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ জোরদার হবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা