Home আজকের মিল্লাত ভোটার জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের

ভোটার জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের

A+A-
Reset

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং আগের নির্বাচনগুলোতে ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীদের ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করা গেলে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অতীতের নির্বাচন কিংবা ২০২৬ সালের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটার জালিয়াতির তথ্য দিয়ে যারা জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সহায়তা করবেন, তাদের ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। নির্বাচনকে ঘিরে ভোটের স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এ পুরস্কারের ঘোষণা দিলেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা