Home আজকের মিল্লাত সৌদি আরবে হুতিদের ৩ ক্ষেপণাস্ত্র ও ৪ ড্রোন ধ্বংস

সৌদি আরবে হুতিদের ৩ ক্ষেপণাস্ত্র ও ৪ ড্রোন ধ্বংস

A+A-
Reset

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল এবং ড্রোনগুলো দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গালফ নিউজের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেও মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আলোচনা চালিয়ে যাচ্ছে।

একই সময়ে ইরানকে অন্তর্ভুক্ত করে উপসাগরীয় অঞ্চলে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দিয়েছে ওমান। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সংলাপে বসার আগে ওয়াশিংটনকে সাতটি শর্ত পূরণ করতে হবে।

এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরাকের উপকূলের কাছে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

সূত্র: গালফ নিউজ

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা