Home আজকের মিল্লাত মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

A+A-
Reset

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হামলার চেষ্টা নিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন হুথি কর্মকর্তা হাজেম আল-আসাদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হাজেম আল-আসাদ বলেন, ‘মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি একটি পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং এটি আর কাউকে বিভ্রান্ত করতে পারবে না।’

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছিল, ইয়েমেনের হুথি গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে হামলার প্রচেষ্টা মাঝপথেই ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করে জোটটি।

সৌদি জোটের ওই দাবির প্রতিক্রিয়ায় হাজেম আল-আসাদ তা সরাসরি খণ্ডন করেন। তিনি মক্কাকে লক্ষ্য করে কোনো হামলার প্রচেষ্টা চালানোর অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা