Home আজকের মিল্লাত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

A+A-
Reset

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ ভবনে আয়োজিত জলবায়ুবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর বাড়তি পরিবেশগত চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আসন্ন কপ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু অর্থায়ন আরও অনুদানভিত্তিক করাসহ চারটি দাবি জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তুলে ধরবে বাংলাদেশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায় বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও কার্যকর ও সহজলভ্য অর্থায়নের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা