হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে রাতে ইরানের হামলা বেড়ে যাওয়ার পর সামরিক সুরক্ষার জন্য জাহাজগুলোকে নির্দিষ্ট সময়ে চলাচলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে *ফিন্যান্সিয়াল টাইমস*।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ওমানের উপকূল ঘেঁষে চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক সামরিক সুরক্ষা দিয়ে আসছিল ওয়াশিংটন।
তবে সামুদ্রিক উপদেষ্টাদের কাছে পাঠানো মার্কিন নৌ সমন্বয় কেন্দ্রের একটি ইমেইলের বরাতে *ফিন্যান্সিয়াল টাইমস* জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে জাহাজ সুরক্ষার সময়সীমা কমিয়ে দৈনিক মাত্র দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের বাইরে হরমুজ প্রণালির ওই এলাকায় চলাচলকারী তেলবাহী জাহাজগুলো মার্কিন বিমানভিত্তিক সুরক্ষা সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই