Home আজকের মিল্লাত বিশ্ববাজারে চতুর্থ দিনেও বাড়ল তেলের দাম, ব্রেন্ট ৯৯ ডলার ছাড়াল

বিশ্ববাজারে চতুর্থ দিনেও বাড়ল তেলের দাম, ব্রেন্ট ৯৯ ডলার ছাড়াল

A+A-
Reset

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ কার্যদিবসের মতো বেড়েছে। আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া তেলের বাজারদরের তথ্য থেকে এ চিত্র জানা গেছে।

পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে হামলার পর বিশ্ববাজারে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও।

চলমান ছয় মাসের এই যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসা এবং সংঘাত নতুন করে তীব্র রূপ নেওয়ায় তেলের বাজারে অস্থিরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা আরও বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা