Home আজকের মিল্লাত তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিতব্য পোস্ট আগেভাগে দেখার ও তা বিক্রির বিতর্কিত উদ্যোগ বন্ধের দাবিতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এ দেওয়ানি মামলা দায়ের করেছে।

মামলার নথিতে বলা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট আর্থিক বাজারে প্রভাব ফেলতে পারে। ফলে এসব পোস্ট সাধারণের জন্য প্রকাশের আগেই অর্থের বিনিময়ে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

বাদী পক্ষের অভিযোগ, ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে মাসে প্রায় ১ লাখ ডলারের বিনিময়ে সরকারি তথ্য আগাম বিক্রির এই ব্যবস্থা ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’। অর্থের বিনিময়ে এ ধরনের বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।

ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ নামে এই নতুন পরিষেবা চালু করে। এর মাধ্যমে ট্রাম্প ছাড়াও হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট, পরিবহন সচিব শন ডাফি এবং স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডিসহ শীর্ষ ১০টি অ্যাকাউন্টের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে পাওয়ার সুযোগ পান গ্রাহকেরা।

ট্রাম্প মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন ম্যাকগার্ন জানিয়েছেন, ট্রুথ এপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রকাশ্য তথ্য মিলিসেকেন্ডের ব্যবধানে পৌঁছে দেওয়া হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের ১০টির বেশি চুক্তি করেছে বলেও জানান তিনি।

মামলায় ট্রাম্প ছাড়াও তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্টের কার্যালয় এবং হোয়াইট হাউস অফিসকে আসামি করা হয়েছে।

সূত্র: সিএনবিসি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা