Home রাজনীতি মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী : জামায়াত আমির

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী : জামায়াত আমির

A+A-
Reset

মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির তার পোস্টে লেখেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।”

তিনি বলেন, “করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।”

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা