Home শিক্ষা মাদ্রাসা শিক্ষকদের এপ্রিলের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন

মাদ্রাসা শিক্ষকদের এপ্রিলের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন

A+A-
Reset

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের গত এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) থেকে শিক্ষক-কর্মচারীরা সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে তাদের বেতন উত্তোলন করতে পারবেন।

সোমবার (৪ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। এ সংক্রান্ত চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, সোমবারের (৪ মে) পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা