২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা।
তুবার এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা জানান, তুবার এই অর্জন ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তাঁর মা হুরে জান্নাত সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং ২৪তম বিসিএসের কর্মকর্তা।
মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তুবা সব বিষয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে জিপিএ-৫ অর্জন করেন। তাঁর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যেও আনন্দ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তুবার আগ্রহ ছিল। নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার ফলেই এবারের পরীক্ষায় সে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষায়ও তুবার সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা পরিবারের।
বর্তমানে তুবার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছে। তাঁদের পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।
তুবার এই সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা করেছেন তাঁর পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে