Home আজকের মিল্লাত এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

A+A-
Reset

প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত এবং বিভাগীয় পর্যায়ের কর্মশালা থেকে পাওয়া ফিডব্যাকের ভিত্তিতে নতুন নীতিমালা তৈরি করা হবে। ইতোমধ্যে তিনটি বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি জানান, চলতি মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগে কর্মশালা আয়োজন শেষ করা হবে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, মানসম্মত ও জবাবদিহিমূলক করতে দেশব্যাপী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা আয়োজন করা হচ্ছে। এসব কর্মশালায় মন্ত্রণালয়ের পরিকল্পনা ও নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানানো হচ্ছে। একই সঙ্গে তাদের অভিজ্ঞতা ও মতামতও গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কর্মশালা থেকে পাওয়া ফিডব্যাকের ভিত্তিতে প্রণীত নতুন নীতিমালার আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রমও এই নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই। সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষক—সবাই কাজ করছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে এর প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।’

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা