গাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড, রাজনৈতিক দল হতে পারে না: রিজভী

যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না; বরং তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। কিন্তু ভারত থেকে পঞ্চম বাহিনীর ইন্ধনে ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশের গণতন্ত্র বারবার নানা বাধার মুখে পড়েছে।

তিনি আরও বলেন, অতীতে পাঠ্যপুস্তকে শুধু একটি দল ও তার নেতার ইতিহাস তুলে ধরে অন্য নেতাদের ছোট করে উপস্থাপন করা হয়েছিল।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্তমানে যে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করছে, স্বাধীনতার পরবর্তী সময়ে সেই শক্তিই ক্ষমতায় ছিল। ওই সময় দেশ চরম সংকটের মধ্য দিয়ে গেছে।

তিনি বলেন, ২০২৪ সালে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্র আর কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি