‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া দল’: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা বর্তমানে যে ধরনের মনোযোগ পাচ্ছেন, তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনা স্বৈরাচারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে, তিনি নিজেই একটি রাষ্ট্র হয়ে উঠেছিলেন।’

আওয়ামী লীগকে একটি মাফিয়া দল হিসেবে আখ্যায়িত করে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দল নয়। তারা অর্থের বিনিময়ে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে।’

এ সময় তথ্য উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলেও কিংবা তিনি জামিনে থাকলেও দলটির পক্ষে কোনো সভা করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে বাজারে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না হওয়ার বিষয়টিও স্বীকার করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সরবরাহে সংকট থাকতে পারে। এ বিষয়ে তদারকি চলছে। তবে সরকারকে আরও সতর্ক হতে হবে।

এ ছাড়া দেশে খাদ্য মজুতের বিষয়ে তিনি জানান, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে সরকারের খাদ্য মজুত বেশি রয়েছে।

Related posts

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি