শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরোঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টির মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বশির উদ্দিন (৫৬), মো. মানিক (৩৮) ও মো. ইউসুফ আলী (৫০)। তাঁরা সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি এবং চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর একটি যৌথ আভিযানিক দল মুকিম মার্কেটের নিচতলার প্রবেশপথ থেকে দক্ষিণ দিকে তৃতীয় দোকানে অভিযান চালায়। এ সময় জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জব্দ করা আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স