Home আজকের মিল্লাত ৬ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, আলোচনার ইঙ্গিত

৬ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, আলোচনার ইঙ্গিত

A+A-
Reset

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব তেহরানের বিবেচনায় এখনো রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাগদাদে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরাগচি জানান, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলে সপ্তম দিনে দুই দেশের মধ্যে আলোচনা আবারও শুরু হতে পারে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশে হামলা বৃদ্ধি এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধকে কেন্দ্র করে যখন উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, তখন তেহরানের পক্ষ থেকে এ প্রস্তাবের কথা জানানো হলো।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা