আন্দোলনকারীদের আটকে বিজেপি সরকারের সমালোচনায় কেজরিওয়াল

ককোরোচ জনতা পার্টির (সিজিপি) উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে আসা আন্দোলনকারীদের ব্যাপকভাবে আটকের ঘটনায় ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের তীব্র সমালোচনা করেছে আম আদমি পার্টি (আপ)।

শুক্রবার (১০ অক্টোবর) দ্য হিন্দু–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল পরিস্থিতিকে জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতে বর্তমানে সম্পূর্ণ একনায়কতন্ত্র চলছে। বিমান থেকে আন্দোলনকারীদের সরাসরি গ্রেপ্তার করার ঘটনাকে তিনি সরকারের চরম ভীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

কেজরিওয়ালের অভিযোগ, নির্বাচনে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার পর নিজেদের অনিয়ম আড়াল করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্রকে ধ্বংস করছেন। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি মোদীরও পদত্যাগ দাবি করেন।

আপের বিধায়ক গোপাল রাই ও দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজও সরকারের সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে দেশজুড়ে ‘কালো জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। একজনকে রক্ষার জন্য দিল্লিকে ক্যান্টনমেন্টে পরিণত করা হলেও তরুণদের যৌক্তিক আন্দোলন শক্তি প্রয়োগ করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তারা।

নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজিপি। আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৩ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করে পুরো শহরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

Related posts

পশ্চিম ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, সংকট আরও গভীর

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ছুটিতে একের পর এক বন্দুক হামলা, নিহত অন্তত ৬

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন