Home আজকের মিল্লাত কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

A+A-
Reset

 

 মোঃ মমিনুল ইসলাম :

গাজীপুরের কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“শিশু-কিশোরদের মেধা বিকশিত করাই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহনাজ সরকার শিল্পী। তিনি ব্যবস্থাপনা পরিচালক, কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ; সভাপতি, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং উপদেষ্টা, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল মোত্তালিব মিঞা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং জনাব মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ, কাশিমপুর হাই স্কুল অ্যান্ড কলেজ।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন এবং জনাব মোঃ মোক্তার হোসেন, অধ্যক্ষ, কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব কে.এম. হাফিজুর রহমান রাজু, সদস্য সচিব, যুবদল কাশিমপুর থানা ও যুগ্ম আহ্বায়ক, যুবদল, গাজীপুর মহানগর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম মানু, সভাপতি, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা ও উৎসাহের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা