Home আজকের মিল্লাত ইরানে রোববারই হামলা হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে রোববারই হামলা হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

A+A-
Reset

 

ইরানে নতুন করে সামরিক হামলার আশঙ্কার মধ্যে সম্ভাব্য অভিযানের সময় নিয়ে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি অনুযায়ী, রোববারও (২৫ অক্টোবর) হামলা শুরু হতে পারে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্ভাব্য হামলা কবে শুরু হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হামলার বিষয়টি বিবেচনা করছি। সম্ভবত আগামীকাল (রোববার) হতে পারে।’

ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, ‘ইরানিরা চুক্তি চায়। কিন্তু প্রশ্ন হলো, তারা চুক্তির শর্ত পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।’

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পরও নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা রয়েছে।

ট্রাম্পের দাবি, চলতি বছর আবারও হামলার সিদ্ধান্ত না নিলে গত বছরের অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ক্ষেত্রে যথেষ্ট ছিল কি না, তা নিয়ে সংশয় থেকে যেত।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ বক্তব্যের সমর্থনে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ইরান চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে চুক্তিতে আসতে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাকে হয়তো কাজটি সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা চুক্তিতে আসতে পারে। তবে আমি নিশ্চিত নই। সামরিক অভিযান হোক বা চুক্তি—যেভাবেই হোক, আমরা জিতব।’

ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা