প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একনেকের সভা শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।
সভায় গৃহীত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্পের অনুমোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হতে পারে।