ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সরকারপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে তৈরি দক্ষ জনশক্তির জন্য ক্রোয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া জাতিসংঘসহ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।

অভিন্ন বৈশ্বিক ইস্যুগুলোতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও তারা একমত পোষণ করেন।

 

 

Related posts

জাতিসংঘে পারিবারিক ঐতিহ্যের বিশ্বতালিকায় জিয়া পরিবার

যুক্তরাষ্ট্রের হুমকিতে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান

জি২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাল যুক্তরাষ্ট্র