Home আজকের মিল্লাত ইরান-পাকিস্তান সম্পর্ক জোরদারে জোর পেজেশকিয়ান-নাকভি বৈঠকে

ইরান-পাকিস্তান সম্পর্ক জোরদারে জোর পেজেশকিয়ান-নাকভি বৈঠকে

A+A-
Reset

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বৃদ্ধির মধ্যেই ইরান ও পাকিস্তানের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বৈঠকের বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী আগ্রাসন বন্ধে চুক্তির লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতার কোনো উল্লেখ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির আলোচনায় ইরান-পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছে তারা।

এর আগে কাতারভিত্তিক আল জাজিরাসহ কয়েকটি আঞ্চলিক সংবাদমাধ্যম দাবি করেছিল, যুক্তরাষ্ট্র সরকারের একটি বার্তা নিয়ে ইরান সফরে গেছেন মহসিন নাকভি।

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও পাকিস্তানকে ‘এ অঞ্চলের শক্তিশালী দুটি দেশ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশেরই বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রয়েছে। এসব সক্ষমতাকে একত্রিত করে যৌথভাবে কাজ করতে পারলে নিজেদের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সক্ষমতার ওপর নির্ভর করে অনেক প্রয়োজন পূরণ করা সম্ভব।

অন্যদিকে মহসিন নাকভি বলেন, ইরান-পাকিস্তান সম্পর্ক কখনোই বর্তমান সময়ের মতো উচ্চপর্যায়ে ছিল না। তেহরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা আরও উন্নত ও জোরদার করতে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

সূত্র: প্রেস টিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা