সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’

এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুবাইদা রহমান।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। জুবাইদা রহমান বলেন, ‘দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি যে আধুনিক মেডিকেল টেকনোলজি রয়েছে, তা কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।

জুবাইদা রহমানের ভাষ্য, ‘সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।’

Related posts

ওয়ারীতে বাসায় কুশের ল্যাব, যুক্তরাষ্ট্রফেরত তৌসিফ গ্রেপ্তার

শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ