সৌদিতে হুথিদের হামলায় ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের বিভিন্ন শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালানো হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হুথিরা এসব হামলা চালিয়েছে।

নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের আহত হওয়ার ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’ এবং অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন আল-মালিকি। তিনি হুথিদের কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং ‘উগ্র ও অপরাধমূলক আচরণ’ হিসেবে অভিহিত করেন।

আল-মালিকি বলেন, শত্রুভাবাপন্ন হামলা প্রতিহত করা এবং সৌদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

একই সঙ্গে হুমকির উৎসগুলো নিষ্ক্রিয় করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান