কভেন্ট্রিকে হারিয়ে সিটির শতভাগ জয়, ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড। এই গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

ম্যাচের ২৬তম মিনিটে আন্তোয়ান সেমেনিওর ক্রস থেকে হেডে বল জালে পাঠান হালান্ড। তার ওই গোলই শেষ পর্যন্ত কভেন্ট্রির বিপক্ষে সিটির জয় নিশ্চিত করে।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের নতুন চুলের ছাঁট নিয়েও কথা বলেন হালান্ড। চলতি মৌসুমের শুরু থেকেই ছোট করে ছাঁটা চুলে মাঠে নামছেন তিনি।

নতুন লুক প্রসঙ্গে হালান্ড বলেন, পরিবর্তনের প্রয়োজন অনুভব করেই চুল ছোট করেছেন তিনি। নতুন এই ছাঁট উপভোগ করছেন বলেও জানান নরওয়ের এই ফরোয়ার্ড।

তবে লম্বা চুলকে মিস করার কথাও স্বীকার করেছেন হালান্ড। ভবিষ্যতে আবারও চুল বড় করার আশা প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকারে উঠে আসে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গও। ওই ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে জয় এনে দিয়েছিলেন হালান্ড। এই জয়কে নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

হালান্ড বলেন, বিশ্বকাপে নরওয়ের সর্বশেষ ম্যাচটিও ছিল ব্রাজিলের বিপক্ষে। তার দাবি, ব্রাজিল যে দলকে কখনো হারাতে পারেনি, নরওয়েই সেই একমাত্র দল। দলের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের কারণে ম্যাচটিকে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ বলেও উল্লেখ করেন তিনি।

তবে ফুটবলের প্রতি ব্রাজিলিয়ানদের আবেগের কথা উল্লেখ করে রসিকতার ছলে ব্রাজিলকে হারানোর জন্য দুঃখও প্রকাশ করেন হালান্ড।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান