Home আজকের মিল্লাত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

A+A-
Reset

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি।

রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ঠাকুরগাঁও শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার বেলা পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন মির্জা ফখরুল। পরে সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে যাবেন মির্জা ফখরুল। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে রাষ্ট্রপতির।

এর আগে গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সফর।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা