ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বাড়লেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য কমেছে। সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী ছিল।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দর ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৪ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নৌপথে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান