বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জিয়া উদ্যানের লেকের বেইলি ব্রিজসহ কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা ছাড়েন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Related posts

রাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই ১১.৫ কোটি টাকার সড়ক নির্মাণ কাজ চলমান প্রশ্নবিদ্ধ- এলজিইডি

লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে: আইনমন্ত্রী