৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদে রদবদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এনবিআর থেকে জারি করা পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রংপুর, যশোরসহ দেশের বিভিন্ন কর অঞ্চলে বদলি ও পদায়ন করা হয়েছে।

এর মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অন্যদিকে, অফিস আদেশের মাধ্যমে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

আদেশে আরও বলা হয়, নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে তার সেই দায়িত্ব বাতিল বলে গণ্য হবে। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগের কর্মস্থলের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব থাকলে তা যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান