ইরান যুদ্ধের জেরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অপসারণ চান মার্কিন কংগ্রেস সদস্য

ইরানে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অপসারণের দাবি জানিয়েছেন কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ইয়াসামিন আনসারির দাবি, ডোনাল্ড ট্রাম্পের ‘বেআইনিভাবে শুরু করা’ ইরান যুদ্ধের ছয় মাসে মার্কিন হামলায় একটি স্কুলে ১২০ শিশু নিহত হয়েছে। একই সময়ে ১৮ জন মার্কিন সেনাও নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের রেকর্ড পরিমাণ জ্বালানির দাম বহন করতে হচ্ছে। অন্যদিকে প্রতিরক্ষা প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ছেলেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

ইয়াসামিন আনসারি বলেন, এই যুদ্ধের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কিংবা পিট হেগসেথ—কেউই কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তাঁর ভাষ্য, কোনো যৌক্তিক কারণ ছাড়াই মার্কিন সেনা সদস্য, শিশু ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।

সংকট নিরসনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান এই কংগ্রেস সদস্য। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত অথবা অভিশংসনের মাধ্যমে দায়িত্ব থেকে সরানোর দাবি জানান তিনি।

সূত্র: আল জাজিরা

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান