ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে সদস্য মনোনয়নের তালিকা পাওয়ার পর কমিটিগুলোর গঠন চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সাধারণভাবে অধিবেশনটি ৫ থেকে ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে প্রয়োজন হলে চলমান পরিস্থিতি ও সংসদের কার্যক্রম বিবেচনায় অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

এদিকে তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তাবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান