‘গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল’: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম গণতন্ত্রের একটি স্তম্ভ। গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের জন্য সংবাদমাধ্যমের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে হবে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়। সবাইকে টিমওয়ার্ক করে কাজ করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়েছে।’

তিনি আরও বলেন, সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান