ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ইন্দোনেশিয়া সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের গভীর সমবেদনা রয়েছে।

তিনি বলেন, ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান