Home আজকের মিল্লাত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে: আরাগচি

A+A-
Reset

হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

আরাগচি জানান, হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি ‘সম্পূর্ণ ভিন্ন ও আলাদা একটি বিষয়’ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিতে সামুদ্রিক পথ নির্ধারণ নিয়ে বর্তমানে একটি কারিগরি আলোচনা চলছে। দুই দেশের বিশেষজ্ঞরা এ বিষয়ে কাজ করছেন।

আরাগচি বলেন, এটি মূলত একটি কারিগরি প্রক্রিয়া, যা দুই দেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মধ্যে পরিচালিত হচ্ছে। আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও যুক্ত রয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে তারাই এই বিষয়ে মূল সিদ্ধান্ত গ্রহণকারী।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার কারণে প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা