Home আজকের মিল্লাত প্রধানমন্ত্রীর কার্যালয়-বঙ্গভবনসহ ৫ দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়-বঙ্গভবনসহ ৫ দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

A+A-
Reset

প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

এ বিষয়ে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রের অনুলিপি সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

‘সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ’ শিরোনামের ওই পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা