ইয়েমেনে মার্কিন হামলায় ১৩২ বেসামরিক নিহতের কথা স্বীকার পেন্টাগনের

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে গত বছর চালানো মার্কিন হামলায় ১৩২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগন। একই সময়ে আহত হয়েছেন আরও ২৪৩ জন। বুধবার (১২ আগস্ট) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার মার্কিন সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটির কাছে ১২ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে পেন্টাগন। এতে ২০২৫ সালের এপ্রিল মাসে ইয়েমেনে পরিচালিত তিনটি পৃথক মার্কিন হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

পেন্টাগনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল রাজধানী সানায় চালানো একটি মার্কিন হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন। এর ১১ দিন পর, ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে চালানো হামলায় প্রাণ হারান ৮০ জন।

এ ছাড়া এপ্রিলের শেষ দিকে চালানো আরেকটি মার্কিন হামলায় আরও ৪৭ জন নিহত হন। এসব ঘটনায় নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, বেসামরিক হতাহতের আরও ১৫টি ঘটনা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এসব ঘটনার তদন্ত শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান