সালমান শাহ হত্যা মামলায় : বিমানবন্দর থেকে ডন গ্রেপ্তার

ঢালিউডের জনপ্রিয় নায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরপর সিআইডির একটি টিম এসে তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

Related posts

লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট ২০২৬

মডেল রিধিকার মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় বন্ধু গ্রেপ্তার

আদালতে হাজির হয়ে জামিন পেলেন তানজিন তিশা