শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকাদের তালিকায় আছে রাশমিকা মান্দানা। অভিনেত্রী মূলত তেলুগু, কন্নড়, তামিল এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তবে ভালো নেই অভিনেত্রী। আসন্ন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না।

জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। অভিনেত্যরীকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত বিশ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অভিনেত্রী ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই সুই সিনেমারত শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কোন সিনেমাটির শুটিং করার সময় এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত বিরল বলেও মন্তব্য করেছেন তারা।

এই চোটের কারণে আপাতত রাশমিকার সব ধরনের শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা। বর্তমানে স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-সহ একাধিক সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

Related posts

লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট ২০২৬

মডেল রিধিকার মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় বন্ধু গ্রেপ্তার

আদালতে হাজির হয়ে জামিন পেলেন তানজিন তিশা