Home বিশ্ব ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প

A+A-
Reset

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের তিনটি এলাকায় সোমবার (২৯ জুন) ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এলাকায় ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এটির কেন্দ্র ছিল মাত্র ৭ কিলোমিটার গভীরে।

পরে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় ২ দশমিক ৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রোববার রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প এবং একই দিন সন্ধ্যায় মণিপুরের কাংপোকপির কাছাকাছি এলাকায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা