বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট এড়াতে ভূমিকা রাখছে চীনের কমে যাওয়া তেলের চাহিদা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ চীন আগের তুলনায় কম অপরিশোধিত তেল আমদানি করায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের চাপ কিছুটা কমেছে। ফলে ইরান যুদ্ধ ঘিরে উদ্বেগ থাকলেও তেলের দাম আরও বেশি বেড়ে যাওয়ার ঝুঁকি কমেছে।

এদিকে বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমে ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে দাঁড়ায় ৯৫ দশমিক ৪০ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি কমবে— এমন আশাবাদ থেকেই তেলের দাম কিছুটা নেমেছে।

Related posts

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

সাইবার হামলায় চুরি হওয়া অর্থের ৯০ শতাংশ পূরণ করল বাইন্যান্স