জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী পালনে ঢাবির কর্মসূচি

‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে আগামী সোমবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ৬টা ১৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। সেখান থেকে সকাল ৬টা ৩০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাসহকারে কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

এরপর উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্মারক বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)। এ ছাড়া সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করবেন।

Related posts

ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা: ববি হাজ্জাজ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু, মানতে হবে ৮ গুরুত্বপূর্ণ শর্ত