এল ক্লাসিকোতে হারের পর রিয়াল মাদ্রিদের স্বস্তির জয়

এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর সমালোচনায় ছিল রিয়াল মাদ্রিদ। ট্রফিবিহীন মৌসুম নিশ্চিত হওয়ার হতাশাও ঘিরে ধরেছিল দলটিকে। তবে সেই চাপের মধ্যেই রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে স্বস্তির হাসি ফিরিয়েছে রিয়াল।

ম্যাচের শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও ব্রাহিম দিয়াজের নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন ওভিয়েদোর গোলরক্ষক অ্যারন এসকানদেল।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলের দেখা পায় রিয়াল। বক্সের বাইরে থেকে দ্রুত শটে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ইনজুরি কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপ্পে। যদিও গ্যালারির একাংশ থেকে দুয়ো শুনতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত ম্যাচে প্রভাব রাখেন ফরাসি তারকা।

৮০ মিনিটে তার পাস থেকেই গোল করেন জুড বেলিংহাম। দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। হতাশার মৌসুমে এই জয় অন্তত কিছুটা স্বস্তি এনে দিল মাদ্রিদের ক্লাবটিকে।

 

 

Related posts

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামিকে রুখে দিল ন্যাশভিল

আব্বাসের জোড়া আঘাতে ওয়াসিম আকরামের ২৭ বছরের রেকর্ডে ভাগ