একই পরিবারের ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন শিশু, নারী ও এক যুবক নিহত হয়েছেন। সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী