ছয় ব্যাংকের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

শেয়ার বাজারের তালিকাভুক্ত ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকগুলোর পৃথক পৃথক পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকগুলোর পৃথক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানা গেছে।

ব্যাংকগুলো হলো—এবি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।

এবি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২১ টাকা ২৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২ পয়সা।

আগামী ১৮ জুন সকাল ১০টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

মার্কেন্টাইল ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছরে যা ছিল ৫৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা।

আগামী ২৪ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

আইএফআইসি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা।

আগামী ২৯ জুন সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।

ওয়ান ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা।

আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

ন্যাশনাল ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৩০ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা।

আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুন।

এনআরবি ব্যাংকের পিএসআই অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা।

আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ জুন।

Related posts

বাংলাদেশ ব্যাংকের অর্থ উদ্ধারের মামলা: মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

টানা উত্থানের পর বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম