চুক্তির সময় ইসলামাবাদ যেতে পারি: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সময় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি যেতেও পারি। ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরিত হলে আমি যেতে পারি।”

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ২২ এপ্রিলের পর বাড়ানোর প্রয়োজন হবে কি না সে বিষয়ে ‌তিনি ‌‌“নিশ্চিত নন” বলেও সাংবাদিকদের জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমি বলব, কোনো চুক্তি না হলে লড়াই আবার শুরু হবে।” এর মাধ্যমে তিনি আলোচনা ভেস্তে গেলে নতুন করে সংঘাত শুরুর সম্ভাবনার ইঙ্গিত দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান