কক্সবাজারে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁর হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এএনএম সাজেদুর রহমানের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। জেলা ক্রীড়া অফিসারসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বয়ের কারণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সামনে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। নবনির্বাচিত কমিটির সদস্যরাও ঐক্যবদ্ধভাবে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে রেফারিদের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ক্রীড়া অফিসার আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, কক্সবাজার জেলার ৯টি উপজেলা থেকে রেফারি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশগ্রহণ করেছেন, যা সংগঠনের প্রতি সবার আন্তরিকতা ও সম্পৃক্ততারই প্রমাণ। তিনি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য দিলীপ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান
উপস্থিত বক্তারা বলেন, ফুটবল খেলায় শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে রেফারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ম্যাচের সুষ্ঠু পরিচালনা ও গ্রহণযোগ্য ফলাফলের পেছনে রেফারিদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতা মুখ্য ভূমিকা পালন করে।
এসময় সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং রেফারিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, অ্যাসোসিয়েশনের সদস্য শফিকুল ইসলাম মাহাদী এবং মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক ফারহান উল্লাহ।
এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরিদুল আলম ও সদস্য ওমর ফারুক মাসুমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল মাহমুদ শামসুল হুদা চৌধুরী টাইডেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন, সাবেক কৃতি ফুটলার এম জাহেদ উল্লাহ জাহেদ, সোনালী অতীত ক্লাব এর সভাপতি ওমর ফারুক, রামু ট্রেনিং সেন্টারের পরিচালক শিপন বডুয়া, অ্যাসোসিয়েশনের সহসভাপতি তপন কুমার শর্মা, সুবীর বডুয়া বুলু, প্রবীন সদস্য ফরাজি নুরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী