ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা শুরু

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে হযরত নুরুল হক ডুলাফকির রাহঃ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে তিনি মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছেন।

একইদিন ফজরের নামাজ আদায়ের পর পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এ সময় এলাকাবাসীও তার সঙ্গে জিয়ারত এবং মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারতের পাশাপাশি এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় জনগণ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান প্রার্থী ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী