লন্ডনে ‘৭১ ও একজন আত্মপ্রত্যয়ী মা’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডন প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের চেতনা ও এক আত্মপ্রত্যয়ী মায়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে রচিত গ্রন্থ ‘৭১ ও একজন আত্মপ্রত্যয়ী মা’-এর জাঁকজমকপূর্ণ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি, লন্ডনের ইস্ট হ্যামের ২৩৪ নম্বর বার্কিং রোডে অবস্থিত রুমা এক্সপ্রেস ভেন্যুতে। বইটির রচয়িতা আর এইচ রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইয়ান মোহাম্মদ সেলিমুর রহমান লিটু। এরপর কবিতা আবৃত্তি করেন খন্দকার চঞ্চল, ইসরাত শেফালী ও নিপুন আক্তার। আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুক্তিযুদ্ধের স্মৃতি ও মাতৃত্বের শক্তির বিষয়টি উঠে আসে।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইনামুল হক। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুলতান, উইং কমান্ডার আমিন রহমান এবং লন্ডনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পত্রিকার প্রকাশক মিজানুর রহমান ও তাঁর পরিবার, আলেক্স সোহেল, আনোয়ার হোসেন, তৌফিকুর রহমান তাপস, আসিফ আহমেদ, মাসুদ রানা ও তাঁর পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। লেখক আর এইচ রিপনের আত্মীয়-স্বজনদের পাশাপাশি জনাব মিল্লাত ও হালিমও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘৭১ ও একজন আত্মপ্রত্যয়ী মা’ শুধু একটি বই নয়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও মায়ের আত্মত্যাগের এক অনন্য দলিল। প্রবাসে বসে এমন একটি বই প্রকাশের উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ইতিহাসচর্চার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এক প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান