অস্ত্রসহ ডাকাত আটক ১৯ নিহত ১

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১১ জানুয়ারি দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোট দুটি সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়ার একপর্যায়ে একটি বোট পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য বোটটি থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়ার পর ওই বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়।
গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী