ঈদগাঁওতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ধীরে ধীরে পূর্ণাঙ্গ হাসপাতালে রুপ

দিদারুল ইসলাম (ঈদগাঁও) কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ধীরে ধীরে পূর্ণাঙ্গ হাসপাতালে রুপ নিচ্ছে। হাসপাতালে বর্তমানে ৪ জন এমবিবিএস, ১ জন উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ১ জন ডিপ্লোমাধারী মহিলা সহ ৬ জন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। এখন আর চোখে পড়েনা অতীতের মতো রোগীদের লম্বা লাইন বা ভীড়। এমনতর মন্তব্য স্থানীয়দের।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলায় ডাক্তার নিয়ে রোগীদের ভোগান্তি ছিল চরম পর্যায়ে। এখন ৫/৭ শ টাকা ভিজিটে দীর্ঘ সময় ব্যয় করে প্রাইভেটে ডাক্তার দেখাতে হবে না। সরকারী হাসপাতাল নামে খ্যাত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে জেগে উঠেছে। এ যেন রোগীদের জন্য আশির্বাদ। ভিজিট ছাড়াই রোগী দেখছেন বিশেষজ্ঞ একাধিক সরকারি ডাক্তার।

সরজমিন গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে দক্ষিণ পার্শ্বে ডা: রোকসানা আফাজ,এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, এর পার্শ্বে ডা: ছাদেকুর রহমান, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এর উত্তরের কক্ষে ডা: সুপ্রিয়া দাশ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, এর সামনের কক্ষে ডা: আরিফুল ইসলাম, এমবিবিএস বিসিএস, এর উত্তর কক্ষে মিডওয়াইফ প্রিয়াংকা চিকিৎসা সেবা কার্যক্রমে রয়েছেন।

পূর্বে মাত্র ১ জন ডাক্তার দিয়ে চলতো এ হাসপাতাল। এখন ফ্রি সেবা নেয়ার সুন্দর সুযোগ সৃষ্টি হয়েছে বলে দাবী করছেন এলাকাবাসী।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী